ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করার সঠিক সময় কখন বা কোনটি? সকল ছাত্র-ছাত্রীদের দেখা উচিত

 

ছাত্র_ছাত্রীদের_পড়াশোনা_করার_সঠিক_সময়_কোনটি?


আজকের এ ব্লকটি পড়লে আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন কখন লেখাপড়া করা উচিত। সকালে না রাতে,খাবার আগে না পরে?


লেখাপড়া করার সঠিক সময় কোনটি কখন লেখাপড়া করলে ভালো



ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করা বা হোমওয়ার্কের উত্তম সময় হলো সকালবেলা।আবার পড়া ভালো মুখস্ত বা ব্রেন ফ্রেশ থাকে খানিকটা খালি পেটে। খাওয়া-দাওয়া করার পর পড়তে বসলে পড়া তেমন মনে থাকে না এবং পড়তেও মন বসে না।


ঘুম থেকে ওঠার পর আমাদের ব্রেন সবথেকে বেশি ফ্রেশ থাকে এবং এনার্জি বা শক্তিতে ভরা থাকে।ফলে সকালবেলা ছাত্র-ছাত্রীদের যা পড়ে খুব সহজে এবং স্বল্প সময়ে তা ব্রেইনের মেমোরি সেন্টারে (হপোক্যাম্পাস) গ্রথিত হয়।দিনের অন্য সময়ে পড়াশোনা করলে সাধারণত তেমন একটা হয় না। তাই ছাত্র-ছাত্রীদের সকালবেলা পড়াশোনা বা হোমওয়ার্ক করতে উৎসাহিত এবং অভ্যাস করতে হবে।


ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করার সঠিক সময় কখন বা কোনটি? সকল ছাত্র-ছাত্রীদের দেখা উচিত


পড়াশোনা বা হোমওয়ার্ক কখন করা ভালো, খাবার আগে নাকি হালকা খাবার পর?



পড়াশোনা বা হোমওয়ার্ক যাই বলেন,ভরা পেটে পড়াশোনা বা হোমওয়ার্ক করলে সেটি খুব একটা হৃদয়স্থ হয় না। এর সায়েন্টিফিক ব্যাখ্যা হলো– বেশি খেলে সেই খাবারকে হজম করার জন্য রক্ত সরবরাহ পাকস্থলীতে বেশি হয়। 


স্বাভাবিকভাবে ব্রেইনে সে সময়ে রক্ত সরবরাহে খানিক ভাটা পড়ে। আর রক্ত সরবরাহ ভাটা পড়া মানে হলো, ব্রেইনে পুষ্টি সরবরাহে ভাটা পড়া। ফলে ঠাসা ভরা পেটের পড়াশোনা ব্রেইন ঠিকমতো ধরে রাখতে পারে না। Popunder ads 468 × 60 px Ads Vast Ads https://www.videosprofitnetwork.com/watch.xml?key=f1d5993d55fe107fd0d2e018879d9881 Native Banner 4X Ads

Social Bar Ads 300 × 250 px Direct link Ads https://www.highperformancecpmgate.com/dfkxkcc7y2?key=c036d7aecfd89a483438a9356db2d351 728 × 90 px


তবে একেবারে খালি পেট বা ক্ষুধা নিয়ে পড়াশোনা করার চেয়ে হালকা খাওয়া খেয়ে নেয়া ভালো। 


কারণ একেবারে খালি পেট হলে ব্রেইনে গ্লুকোজ সরবরাহ কম থাকবে ফলে পড়াশোনা ঠিকমতো মেমোরাইজ না হওয়ার সম্ভাবনা থেকে যায়। 


আবার আমাদের বাল্যকালে অনেকে বলতো পরীক্ষার আগের রাতে ডিম খেলে নাকি পরীক্ষায় ডিম পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এ ব্যাপারটিও আসলে কুসংস্কার। তবে বদহজম যাতে না হয় সে জন্যে পরীক্ষার আগের রাতে ঢাউস করে খাওয়া দাওয়া না করাই উত্তম। 


আজকের ব্লকটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।



লেখক: সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রিস্ট, সিলেট মেডিকেল কলেজ।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url